খেলায় মোবারক হোসেন এর সভাপতিত্বে ও জুবাইরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম রিয়াদ।
অনুষ্ঠান উদ্বোধন করেন আজিজনগর ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, আজিজনগর সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়কর কর্মকর্তা রবিউল ইসলাম তারেক,ব্যাংক কর্মকর্তা নাছির উদ্দিন, ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল হক মাসুম ও যুগ্ন আহ্বায়ক অমিত হাসান।
এসময় বক্তারা খেলার গুরুত্ব নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।তারা বলেন,মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে খেলার কোনো বিকল্প নেই। খেলা তরুণদের মনমানসিকতার উন্নতি করে এবং শরীর ফিট রাখে।
খেলায় নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইবেকারে ম্যাচ গড়ায় এবং চেয়ারম্যান পাড়া কোরবানিয়া ঘোনাকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে।