প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
 ছবি:
ছবি:

গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে ‘প্রতিদিনের কাগজ’ নামক অনলাইন পোর্টালে “অবৈধ সিএনজি মাসোহারা বাণিজ্যের অভিযোগে কোটিপতি টিআই ওমর ফারুক” শীর্ষক যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তার প্রতি আমার মক্কেল পটিয়া অটো-টেম্পু, টেক্সি, সিএনজি, রাভী, টাটা, এইচ, মাহিন্দ্রা পরিবহন শ্রমিক কল্যান সমবায় সমিতি লি. (রেজিষ্ট্রেশন নং- ৭৩৫০/৩১০) এর নির্বাচিত সভাপতি বদিউল আলম তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পটিয়ায় কোনো প্রকার টোকেন বাণিজ্য বা মাসোহারা আদায়ের ঘটনা নেই।

বাস্তবে নামসর্বস্ব অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয়ে ৩/৪ জন ব্যক্তি বদিউল আলমের কাছে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ওমর ফারুকের বিরুদ্ধে তথাকথিত ‘টোকেন বাণিজ্য’ মাসোহারা  বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। তারা আমার মক্কেলকে প্রলোভন দেখিয়ে বলে যে,“টিআই ওমর ফারুক সিএনজি চালকদের মামলা দিয়ে হয়রানি করছে, তার বিরুদ্ধে নিউজ হলে ভবিষ্যতে আর মামলা দিয়ে হয়রানি করতে পারবে না।” কিন্তু পটিয়ায় কোনো টোকেন বাণিজ্য হয় না এ কথা স্পষ্ট জানিয়ে আমার মক্কেল তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা তাকেও ফাঁসানোর হুমকি দেয়। পরবর্তীতে তারা নিজেরাই উক্ত নামসর্বস্ব অনলাইনে সংবাদ প্রকাশ করে এবং নিজেরাই বিভিন্নজনের হোয়াটসঅ্যাপে সংবাদের লিংক পাঠিয়ে ব্যাপকভাবে প্রচার করে। সংবাদটি পাঠ করে দেখা যায়, সেখানে ‘মাসোহারা’ শব্দের পরিবর্তে ‘মাসোয়ারা’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা তাদের পেশাগত অজ্ঞতা ও অদক্ষতার সুস্পষ্ট প্রমাণ এবং প্রকাশিত সংবাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। উক্ত অনৈতিক ও ভিত্তিহীন দাবি পূরণ না হওয়ায় আমার মক্কেল একটি সংগঠনের নির্বাচিত সভাপতি হওয়া সত্বেও তাকে দালাল আখ্যা দিয়ে প্রতিহিংসাবশত ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই কাল্পনিক ও মানহানিকর সংবাদটি প্রকাশ করা হয়েছে। যার প্রত্যক্ষ সাক্ষ্যসহ বিভিন্ন প্রমাণ বর্তমানে আমার মক্কেলের নিকট সংরক্ষিত রয়েছে। এছাড়া প্রতিবেদনে এনাম, পলক, বদি ও শাহানুর নামের যেসব ব্যক্তিকে টিআই-এর লোক হিসেবে উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে ট্রাফিক অফিস বা সংশ্লিষ্ট কর্মকর্তার কোনো ধরনের যোগসূত্র নেই।  তারা আমার সংগঠনের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মচারী মাত্র। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে পটিয়া ট্রাফিক বিভাগ কঠোর অবস্থান নেওয়ায় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা সংবাদ প্রচার করেছে। এই মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলকে এ ধরনের হলুদ সাংবাদিকতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


-অ্যাডভোকেট মো. শরীফ উদ্দিন।
জজকোর্ট, চট্টগ্রাম।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত