বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বন্যয় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারসহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। পরে প্রায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল,তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জাবেদ রেজা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিএনপি সবসময় রয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি সব ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা জসীম উদ্দীন তুষার, জেলা বিএনপির নেতা ও সাবেক সভাপতি আরিফ উল্লাহ ছোট্ট, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, শাহনেওয়াজসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।