চকরিয়া উপজেলা নবগঠিত ইউনিয়ন উত্তর হারবাং এ টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর পক্ষ থেকে উত্তর হারবাং বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
২১'ই জুলাই(সোমাবার) বিকাল আনুমানিক ৪ঘটিকার সময় উত্তর হারবাং নোয়াবাজার এলাকায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয় বলে জানা যায়।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা না-পেয়ে জানান,আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর পক্ষ থেকে ত্রাণ পেয়ে খুশি।
উত্তর হারবাং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শওকত মিয়া বলেন,উত্তর হারবাং বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব কষ্ট করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর পক্ষ থেকে ৫০০ পরিাবরের জন্য যে ত্রাণ পেয়েছে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
যুগ্ন আহ্বায়ক ইলিয়াস ভুট্টাো বলেন,মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বানবাসি মানুষের পাশে আমরা সবসময় আছি ইনশাআল্লাহ।
এবিষয়ে উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল্লাহ নুরু বলেন,অনেক কষ্ট করে এলাকার মানুষের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রি এনে তাদের মধ্যে বিতরণ করতে পেরে আমরা উত্তর হারবাং ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই ওনার প্রতি কৃতজ্ঞ।ওনি নির্বাচনের সময় যা আশ্বস্ত করেছেন তিনি সব করবেন বলে জানিয়েছেন।পাহাড় ধ্বসে যাদের ঘরবাড়ি ভেঙে পড়েছে তাদের জন্যও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, ইনশাআল্লাহ স্থায়ীভাবে তাদের জন্য করা হবে।তাছাড়া অল্প কয়েকদিনের মধ্যে উত্তর হারবাং আলাদা ইউনিয়ন হিসেবে সরকারিভাবে গেজেট ঘোষণা হবে এবং একদিন এ উত্তর হারবাং মডেল ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করবে।