নাইক্ষ্যংছড়িতে কৃষক অপহরণ

জাহাঙ্গীল আলম কাজল, নাইক্ষংছড়ি
 ছবি:
ছবি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে এক  কৃষককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। 

 

রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজা লেদুর মুখ এলাকা থেকে তাকে  অপহরণ করা হয়। 

 

অপহৃত হলেন- সোলতান আহমদ এর  ছেলে রিদুয়ান করিম মিন্টু (৩৮)।

 

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ বলেন,তামাক ক্ষেতের কাজ শেষ করে রবিবার রাত সাড়ে ৭টার দিকে রিদুওয়ান করিম মিন্টু কে অপহরণ করে নিয়ে যায় ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যাওয়া হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বাতেন মৃধা বলেন,অপহরণের খবর শুনেছি। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত