মায়ের অনুপস্থিতিতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
 ছবি:
ছবি:

বান্দরবানের লামা উপজেলায় নিজের ১২ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত বাবাকে চট্টগ্রাম চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করে ১৮ জুন বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ফাইতং ইউনিয়নের বাসিন্দা। 

 

ভিকটীমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ জুন, মঙ্গলবার রাতে মা বাড়িতে না থাকা অবস্থায় পিতা নিজের মেয়েকে বাড়িতে মা না থাকা অবস্থায় ঘরের ভেতরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে মা বাসায় আসলে কান্নাজড়িত অবস্থায় বিষয়টি জানায় মেয়ে। বিষয়টি নিয়ে মা বাদি হয়ে লামা থানায় মামলা দায়ের করলে ফাইতং পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং পরে আদালতে সোপর্দ করে।

 

লামার ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ নিশান চন্দ্র বল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবার কাছে নিজের ১২ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান আছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত