লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
 ছবি:
ছবি:

বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবেশে উঠে এক সিএনজি চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার ফাইতং বদর টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

​ সিএনজি চালক নুর আলম(৩০) লামা পৌরসভার ১ নং ওয়ার্ড টিটি এন্ড ডিসি এলাকার ছোট মিয়ার ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় লামার গজালিয়া সিএনজি স্টেশন থেকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে নুর আলমের সিএনজি গাড়িতে ওঠে। গাড়িটি ফাইতং বদর টিলা এলাকার নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা চালক নুর আলমের ওপর চড়াও হয়।
​একপর্যায়ে তারা নুর আলমকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে সিএনজিটি নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

​পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লামা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, নুর আলমের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
​এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও চালকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি,ঘটনার সাথে জড়িতদের আটক এবং ছিনতাই হওয়া সিএনজিটি উদ্ধারে পুলিশ কাজ করছে। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত