লোহাগাড়ায় ১৪বছর বয়সের হেফজখানার শিক্ষার্থী নিখোঁজ!

মোঃজুবাইরুল ইসলাম, চকরিয়া
 ছবি:
ছবি:

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন এর আমতলী ইয়াছিন পাড়ার এক ১৪বছরের মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ এর ঘটনা ঘটেছে।


গত ১২'ই জুন(শুক্রবার)  মাদ্রাসা থেকে বের হয়ে চট্টগ্রাম শহরের গাড়িতে করে শহরের দিকে চলে গিয়েছে বলে নিশ্চিত করেন ভুক্তভোগী পরিবার।


নিখোজ জিয়া রহমান(১৪) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন এর আমতলী ইয়াছিন পাড়ার মোঃ রফিকের ছেলে বলে জানা যায়। ১৪ বছর বয়সের এ ছেলেটির গায়ের রং শ্যামলা ও উচ্চতায় ৪ফুট ৮ ইঞ্চি। সে লোহাগাডা (আমিরাবাদ)  এর রওজাতুল কোরআন হেফজখানার শিক্ষার্থী বলে জানা গেছে। 


এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে তার বাবা মোঃ রফিক বলেন,মাদরাসার ২/১ জন ছেলে দেখেছে  চট্টগ্রাম শহরের গাড়িতে উঠে শহরের দিকে চলে যেতে। আপনারা যদি আমার ছেলেটাকে দেখেন উক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।    ফোন-01814149447 (মামা)

ফোন- 01608412639  (চাচা)

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত